ধারা ২৭৮। ধারা ২৩৮ এর বিধান পরিপালন না করিবার জরিমানা

ধারা ২৭৮। ধারা ২৩৮ এর বিধান পরিপালন না করিবার জরিমানা ২৭৮।যেইক্ষেত্রে কোনো ব্যক্তি ধারা ২৩৮ এর বিধানাবলি পরিপালনে ব্যর্থ হন, সেইক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর ব্যক্তি কর্তৃক সম্পাদিত প্রতিটি আন্তর্জাতিক লেনদেনের মূল্যমানের অনধিক ২% (দুই শতাংশ) জরিমানা আরোপ করিতে পারিবেন।

ধারা ২৭৯। ধারা ২৩৯ এর বিধান পরিপালন না করিবার জরিমানা

ধারা ২৭৯। ধারা ২৩৯ এর বিধান পরিপালন না করিবার জরিমানা ২৭৯।যেইক্ষেত্রে কোনো ব্যক্তি ধারা ২৩৯ অনুযায়ী কোনো রিপোর্ট দাখিল করিতে ব্যর্থ হন, সেইক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর অনধিক ৩ (তিন) লক্ষ টাকা জরিমানা আরোপ করিতে পারিবেন।

ধারা ২৮০। শুনানি ব্যতীত জরিমানা আরোপে নিষেধাজ্ঞা

ধারা ২৮০। শুনানি ব্যতীত জরিমানা আরোপে নিষেধাজ্ঞা ২৮০।কোনো ব্যক্তির শুনানি গ্রহণ বা তাহাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান না করিয়া, এই অংশের অধীন তাহার উপর জরিমানা আরোপের কোনো আদেশ প্রদান করা যাইবে না।

ধারা ২৮১। জরিমানা আরোপের জন্য পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্বানুমোদন

ধারা ২৮১। জরিমানা আরোপের জন্য পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্বানুমোদন ২৮১।উপকর কমিশনার ধারা ২৬৬, ২৭৫, ২৭৬, ২৭৭, ২৭৮ ও ২৭৯-তে বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্বানুমোদন গ্রহণ না করিয়া এই অংশের আওতায় কোনো জরিমানা আরোপ করিতে পারিবেন না।

ধারা ২৮২। উপকর কমিশনারের নিকট জরিমানা আদেশ প্রেরণ

ধারা ২৮২। উপকর কমিশনারের নিকট জরিমানা আদেশ প্রেরণ ২৮২।আপিল ট্রাইব্যুনাল বা উপকর কমিশনার ব্যতীত অন্য কোনো আয়কর কর্তৃপক্ষ এই অংশের আওতায় যদি কোনো জরিমানা আরোপের আদেশ প্রদান করে, সেইক্ষেত্রে তাৎক্ষণিকভাবে উক্ত আদেশের একটি অনুলিপি উপকর কমিশনার বরাবর প্রেরণ করিতে হইবে এবং সেই কারণে জরিমানা আদায়ের সহিত সম্পৃক্ত এই আইনের সকল বিধানাবলি এইরূপে কার্যকর হইবে যেন … Read more

ধারা ২৮৩। জরিমানা অন্য কোনো দায়ের অধিকারকে ক্ষুণ্ন করিবে না

ধারা ২৮৩। জরিমানা অন্য কোনো দায়ের অধিকারকে ক্ষুণ্ন করিবে না ২৮৩।এই অংশের অধীন কোনো ব্যক্তির উপর আরোপিত কোনো জরিমানা এই আইন অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন কোনো দায় যাহার জন্য উক্ত ব্যক্তি দায়ী বা দায়ী হইতে পারে এইরূপ দায়ের অধিকারকে ক্ষুণ্ন করিবে না।

ধারা ২৮৪। সংশোধিত আয়ের পরিমাণের ভিত্তিতে জরিমানা আদেশ সংশোধন

ধারা ২৮৪। সংশোধিত আয়ের পরিমাণের ভিত্তিতে জরিমানা আদেশ সংশোধন ২৮৪।(১) যেইক্ষেত্রে এই অংশের অধীন আরোপিত কোনো জরিমানার পরিমাণ এই আইনের বিধানাবলির আওতায় নির্ধারণকৃত আয়ের পরিমাণের সহিত সরাসরি সম্পর্কযুক্ত এবং এই আইনের অধীন প্রদত্ত কোনো আদেশ দ্বারা পরবর্তীতে উক্ত আয়ের পরিমাণ সংশোধিত হইয়াছে, সেইক্ষেত্রে উপকর কমিশনার আয়ের পরিমাণ সংশোধন করিবার সময় সংশোধিত জরিমানার আদেশ জারি করিতে … Read more

ধারা ২৮৫। কমিশনারের রিভিশনের ক্ষমতা

ধারা ২৮৫। কমিশনারের রিভিশনের ক্ষমতা ২৮৫।(১) কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে, এই আইনের অধীন তাহার অধীক্ষেত্রাধীন অধস্তন কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো কার্যক্রমের প্রেক্ষিতে প্রদত্ত আদেশের রেকর্ডপত্র তলব করিতে পারিবেন এবং যেইরূপ প্রয়োজনীয় বিবেচনা করিবেন সেইরূপ অনুসন্ধান করিয়া বা করিবার ব্যবস্থা গ্রহণের পর এই আইনের বিধানাবলি সাপেক্ষে, তৎসম্পর্কে যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবেন সেইরূপ আদেশ জারি করিতে পারিবেন, … Read more

ধারা ২৮৬। আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল

ধারা ২৮৬। আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল ২৮৬।(১) কোনো করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হইলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট নিম্নবর্ণিত বিষয়ে আপিল করিতে পারিবেন, যথা:- (ক) আয় নির্ধারণ; (খ) পরিশোধ্য করদায় নিরূপণ; (গ) 1[লোকসানের] সমন্বয় বা জের টানা; (ঘ) দণ্ড বা সুদ আরোপ; (ঙ) চার্জ এবং সারচার্জ বা অন্য কোনো অর্থ হিসাব; (চ) প্রত্যর্পণের … Read more

ধারা ২৮৭। আপিল দায়েরের ফরম, পদ্ধতি এবং সময়সীমা

ধারা ২৮৭। আপিল দায়েরের ফরম, পদ্ধতি এবং সময়সীমা ২৮৭।(১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, ধারা ২৮৬ এর অধীন প্রত্যেক আপিল নির্ধারিত ফরমে এবং পদ্ধতিতে করিতে হইবে। (২) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,- (ক) ইলেক্ট্রনিক্যালি বা অন্য কোনো যন্ত্রে পাঠযোগ্য বা কম্পিউটারে পাঠযোগ্য মাধ্যমে আপিল দায়েরের ক্ষেত্রসমূহ নির্ধারণ করিতে পারিবে; এবং (খ) উক্ত আপিল দায়েরের ফরম … Read more