ধারা ৩৩৮। দায়মুক্তি

ধারা ৩৩৮। দায়মুক্তি ৩৩৮।(১) কোনো ব্যক্তি এই আইনের ক্ষমতাবলে অপর কোনো ব্যক্তির আয় হইতে কোনো কর কর্তন, সংগ্রহ, ধারণ বা পরিশোধ করিলে, উক্তরূপ কর কর্তন, সংগ্রহ, ধারণ বা পরিশোধের জন্য উক্ত ব্যক্তি দায়মুক্ত থাকিবেন। (২) এই আইনের অধীন কৃত কোনো কর নির্ধারণ নাকচ বা সংশোধনের জন্য বা অন্য কোনো আদেশের জন্য কোনো দেওয়ানি আদালতে মামলা … Read more

ধারা ৩৩৯। কর আরোপের জন্য নিষ্পন্নাধীন আইনি বিধান কার্যকরকরণ

ধারা ৩৩৯। কর আরোপের জন্য নিষ্পন্নাধীন আইনি বিধান কার্যকরকরণ ৩৩৯।যদি কোনো বৎসরের জুলাই মাসের প্রথম দিন সংসদের আইন দ্বারা উক্ত বৎসরের জন্য কর আরোপের লক্ষ্যে বিধান গৃহীত না হয়, তাহা হইলে সংসদে পেশকৃত বিলে প্রস্তাবিত বিধান বা পূর্ববর্তী বৎসরে কার্যকরকৃত বিধান, এই দুইয়ের মধ্যে যাহা করদাতার জন্য অধিক উপযোগী, উহা এই আইনের অধীন কার্যকর থাকিবে।

ধারা ৩৪০। কর্মকর্তা ও কর্মচারীর জন্য প্রণোদনা

ধারা ৩৪০। কর্মকর্তা ও কর্মচারীর জন্য প্রণোদনা ৩৪০।এই আইনের অন্যান্য বিধান বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, সরকারি গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা, নিম্নরূপ ব্যক্তিগণকে পুরস্কার প্রদান করিতে পারিবে, যথা:- (ক) বোর্ড এবং আয়কর বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারীর অসামান্য কর্মদক্ষতা, কর আদায় এবং কর ফাঁকি শনাক্তকরণের জন্য; (খ) কোনো … Read more

ধারা ৩৪২। অসুবিধা দূরীকরণ

ধারা ৩৪২। অসুবিধা দূরীকরণ ৩৪২।এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে, বোর্ড, উক্ত অসুবিধা দূরীকরণের লক্ষ্যে, আইনের সহিত সামঞ্জস্য রাখিয়া, বিজ্ঞপ্তি, স্পষ্টীকরণ, ব্যাখ্যা বা নির্দেশনা প্রদান করিতে পারিবে।

ধারা ৩৪৩। বিধি প্রণয়নের ক্ষমতা

ধারা ৩৪৩। বিধি প্রণয়নের ক্ষমতা ৩৪৩।বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে।

ধারা ৩৪৪। রহিতকরণ ও হেফাজত

ধারা ৩৪৪। রহিতকরণ ও হেফাজত ৩৪৪।(১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984), অতঃপর রহিত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত Ordinance এর অধীন- (ক) কৃত কোনো কাজ-কর্ম, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে … Read more

ধারা ৩৪৫। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ

ধারা ৩৪৫। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ ৩৪৫।(১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে। (২) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

প্রথম তফসিল

1[প্রথম তফসিল আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন (ধারা ২৪ দ্রষ্টব্য) আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন।- (১) ধারা ২৪ এ উল্লিখিত রিটার্ন বৈধ হিসাবে বিবেচিত হইবে, যদি- (ক) উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে- (অ) এইরূপ আয়সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন; এবং (আ) অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা পরিশোধ করেন; (খ) ধারা ১৭১ এ … Read more

দ্বিতীয় তফসিল

দ্বিতীয় তফসিল অনুমোদিত তহবিলসমূহ [ধারা ২ দ্রষ্টব্য] অংশ ১ অনুমোদিত বার্ধক্য (superannuation) তহবিল বা পেনশন তহবিল ১। বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল অনুমোদনের শর্তাবলি।-নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে, বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল অনুমোদন পাইবে এবং উক্ত অনুমোদন বহাল থাকিবে, যথা:- (ক) বাংলাদেশে পরিচালিত কোনো ব্যবসা বা শিল্প স্থাপনার সূত্রে, সংশ্লিষ্ট তহবিলটি অপ্রত্যাহারযোগ্য ট্রাস্টের আওতায় প্রতিষ্ঠিত … Read more

তৃতীয় তফসিল

তৃতীয় তফসিল অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামর্টাইজেসন [ধারা ৪২, ৪৯ এবং ৫০ দ্রষ্টব্য] অবচয় ভাতা পরিগণনা ১। কৃষিতে ব্যবহৃত পরিসম্পদের অবচয় ভাতা।- (১) কোনো করদাতা কর্তৃক কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত তাহার মালিকানাধীন কোনো মূলধনি পরিসম্পদ, পূর্ত বা ভৌত অবকাঠামো বাবদ অবচয় ভাতা, অবলোপিত মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে নির্ধারিত হারে প্রদত্ত হইবে, যথা:- সারণী ক্রমিক নং … Read more