- অবস্থা · Status
- current
- কার্যকর · Effective from
- 2026-07-01
- সংশোধনী · Amended by
- অর্থ আইন, ২০২৬, ধারা ৭৭ (প্রতিস্থাপিত)
- সংস্করণ · Version
- 1
- উৎস · Source
- CPA Bangladesh consolidation v27 (migration)
- যাচাই · Official source
- bdlaws / Gazette
- স্থায়ী আইডি · ID
ita2023-s130
ধারা ১৩০। ইট প্রস্তুতকারকের নিকট হইতে কর সংগ্রহ
১৩০। (১) ইট প্রস্তুত বা উৎপাদনের জন্য অর্থবৎসরের প্রথম ইট পোড়ানোর পূর্বে ইট প্রস্তুতকারক নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হারে প্রযোজ্য অগ্রিম কর পরিশোধ করিবে, যথা:―
1[সারণি
| ক্রমিক নং | ইটভাটার ধরন | অগ্রিম করহার (টাকায়) |
|---|---|---|
| (১) | (২) | (৩) |
| ১। | এক সেকশন বা ১,০৮,০০০ (এক লক্ষ আট হাজার) ঘনফুট আয়তনের অধিক নহে এইরূপ ইটভাটার ক্ষেত্রে | ১,০০,০০০ (এক লক্ষ) টাকা |
| ২। | দেড় সেকশন বা ১,০৮,০০০ (এক লক্ষ আট হাজার) ঘনফুট আয়তনের অধিক কিন্তু ১,২৪,০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) ঘনফুটের অধিক নহে এইরূপ ইটভাটার ক্ষেত্রে | ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা |
| ৩। | দুই সেকশন বা ১,২৪,০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) ঘনফুটের অধিক এইরূপ ইটভাটার ক্ষেত্রে | ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা |
| ৪। | ক্রমিক নং ১, ২ ও ৩ এ উল্লিখিত হয় নাই এইরূপ ইটভাটার ক্ষেত্রে | ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা |
(২) এই আইন বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন তাহা এই ধারার অধীন অগ্রিম আয়কর প্রদানকে বাধাগ্রস্ত করিবে না।
(৩) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৯ নং আইন) এর অধীন ইট প্রস্তুত বা উৎপাদনের লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি এই ধরনের লাইসেন্স প্রদান বা নবায়ন করিবেন না, যদি এই ধরনের লাইসেন্স প্রদান বা নবায়নের আবেদনপত্রের সহিত উপ-ধারা (১) এর অধীন উপর্যুক্ত হারে কর পরিশোধের এ-চালান এবং আয়কর পরিশোধ সম্পর্কিত হালনাগাদ সনদ সংযুক্ত না থাকে; ইহার ব্যত্যয় ঘটিলে লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি খেলাপি করদাতা হিসাবে বিবেচিত হইবেন;
ব্যাখ্যা।―এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,―
(ক) “আয়তন” অর্থ ইটভাটার দেয়ালের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার পরিমাপ;
(খ) “ইটভাটা” অর্থ এইরূপ কোনো স্থান বা অবকাঠামো যেখানে ইট প্রস্তুত করা হয়।]
সম্পাদকীয় টীকা / সংশোধনী
- উক্ত বিধান অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৭৭ দ্বারা প্রতিস্থাপিত।
এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.