ধারা ২৫৪। পরিশোধিত কর পুনরুদ্ধারে প্রতিনিধি [বা এজেন্টে]র অধিকার

আয়কর আইন, ২০২৩ · act-12-of-2023 · ita2023-s254
অবস্থা · Status
current
কার্যকর · Effective from
2026-07-01
সংশোধনী · Amended by
অর্থ আইন, ২০২৬, ধারা ১৩৪(ঘ) (সন্নিবেশিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ১৩৪(খ) (সন্নিবেশিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ১৩৪(গ) (সন্নিবেশিত)
সংস্করণ · Version
1
উৎস · Source
CPA Bangladesh consolidation v27 (migration)
যাচাই · Official source
bdlaws / Gazette
স্থায়ী আইডি · ID
ita2023-s254

ধারা ২৫৪। পরিশোধিত কর পুনরুদ্ধারে প্রতিনিধি [বা এজেন্টে]র অধিকার

২৫৪।(১) কোনো প্রতিনিধি বা এজেন্ট যে, ধারা ২৫২ [বা ধারা ২৫৩] এর অধীন তাহার দায়ের বিপরীতে, কোনো অঙ্ক পরিশোধ করে, সে যাহার পক্ষে উক্ত অঙ্ক পরিশোধ করিয়াছে তাহার নিকট হইতে পরিশোধিত উক্ত অঙ্ক পুনরুদ্ধারের অধিকারী হইবে, অথবা তাহার দখলে রহিয়াছে বা দখলে আসার সম্ভাবনা রহিয়াছে বা প্রতিনিধি বা এজেন্ট হইবার কারণে তাহার পাইবার সম্ভাবনা রহিয়াছে এইরূপ অর্থ হইতে পরিশোধিত অঙ্কের সমপরিমাণ অর্থ উদ্ধার করিতে পারিবে।

(২) কোনো প্রতিনিধি বা এজেন্ট, বা অন্য কোনো ব্যক্তি যাহাকে প্রতিনিধি হিসাবে গণ্য করিয়া কর নির্ধারণ করা হইতে পারে, সেই যে ব্যক্তির (অতঃপর “সুবিধাভোগী” হিসাবে উল্লিখিত) পক্ষে ধারা ২৫২ [বা ধারা ২৫৩] এর অধীন কর পরিশোধের জন্য দায়ী, সেই সুবিধাভোগীকে প্রদেয় কোনো অর্থ হইতে তাহার আনুমানিক করদায়ের অধিক নহে এইরূপ পরিমাণ অর্থ উদ্ধার করিতে পারিবে।

(৩) সুবিধাভোগী এবং প্রতিনিধি বা এজেন্টের মধ্যে কোনোরূপ মতানৈক্যের ঘটনা বা প্রতিনিধি বা এজেন্টে হিসাবে গণ্য করিয়া কর নির্ধারণ করা হইতে পারে এইরূপ আশঙ্কাগ্রস্থ কোনো এজেন্ট, যাহা প্রযোজ্য, উপ-ধারা (২) এর অধীন, যেই পরিমাণ অঙ্ক ধরিয়া রাখিবার কথা, উক্ত প্রতিনিধি বা ব্যক্তি উপকর কমিশনারের নিকট হইতে উক্ত অঙ্ক উল্লেখপূর্বক এই মর্মে সার্টিফিকেট গ্রহণ করিয়া নিশ্চয়তা দিতে পারিবে যে করদায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত অঙ্ক ধরিয়া রাখা বা মুলতবি থাকিবে এবং এইরূপে গৃহীত সার্টিফিকেট উক্ত অঙ্ক ধরিয়া রাখিবার জন্য হুকুমনামা (warrant) হিসাবে গণ্য হইবে।

সম্পাদকীয় টীকা / সংশোধনী

  1. “বা এজেন্টে” শব্দগুলি অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১৩৪(ঘ) দ্বারা সন্নিবেশিত।
  2. “বা ধারা ২৫৩” শব্দগুলি ও সংখ্যা “২৫২” এর পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১৩৪(খ) দ্বারা সন্নিবেশিত।
  3. “বা ধারা ২৫৩” শব্দগুলি ও সংখ্যা “২৫২” এর পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১৩৪(গ) দ্বারা সন্নিবেশিত।
Sponsored · বিজ্ঞাপনHouse advertisement slot — promote the printed book, CPA Bangladesh membership & training, or the authors. Kept outside the statutory text.
৳১,২০০মুদ্রিত সংস্করণ — ক্যাশ অন ডেলিভারিহার্ডকপি অর্ডার করুন

এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.