ধারা ৭০। [লোকসানের] সমন্বয় এবং জের টানা

আয়কর আইন, ২০২৩ · act-12-of-2023 · ita2023-s70
অবস্থা · Status
current
কার্যকর · Effective from
2026-07-01
সংশোধনী · Amended by
অর্থ আইন, ২০২৬, ধারা ৫৬(ক) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৫৬(খ) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৫৬(গ)(অ) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৫৬(গ)(আ) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৫৬(গ) (সন্নিবেশিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৫৬ (প্রতিস্থাপিত)
সংস্করণ · Version
1
উৎস · Source
CPA Bangladesh consolidation v27 (migration)
যাচাই · Official source
bdlaws / Gazette
স্থায়ী আইডি · ID
ita2023-s70

ধারা ৭০। 1[লোকসানের] সমন্বয় এবং জের টানা

৭০।(১) উপ-ধারা (২) এর বিধানাবলি সাপেক্ষে, কোনো করবর্ষে কোনো খাতের নিরূপিত 2[লোকসান] অন্য খাতের আয়ের সহিত সমন্বয় করা যাইবে।

(২) নিম্নবর্ণিত সারণী উল্লিখিত কোনো ক্ষতি কেবল সেই খাত বা উৎসের আয় ব্যতীত অন্য কোনো খাত বা উৎসের আয়ের সহিত সমন্বয় করা যাইবে না, যথা:-

সারণি

ক্রমিক নং আয়ের উৎস বা খাত যেরূপে সমন্বয় করা যাইবে
(১) (২) (৩)
১। মূলধনি 3[লোকসান] কেবল মূলধনি আয়ের সহিত সমন্বয় করা যাইবে।
২। ব্যবসায়িক 4[লোকসান] কেবল ব্যবসা 5[বা পেশা] হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে।
৩। ফটকা ব্যবসায় ক্ষতি কেবল ফটকা ব্যবসা হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে।
৪। তামাক জাতীয় পণ্যের ব্যবসায় ক্ষতি কেবল তামাক জাতীয় পণ্যের ব্যবসা হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে।

6[(৩) কর অব্যাহতিপ্রাপ্ত, হ্রাসকৃত করহার বা ধারা ১৬৩ এর উপ-ধারা (৩) অনুযায়ী চূড়ান্ত করদায় প্রযোজ্য হয় এইরূপ কোনো উৎসের বা খাতের লোকসানের সমন্বয় বা জের টানা যাইবে না।]

(৪) কোনো ফার্ম বা ব্যক্তিসংঘের নিরূপিত লোকসান কেবল উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘের নিরূপিত আয়ের সহিত সমন্বয় করা যাইবে এবং উক্ত ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তিসংঘের কোনো সদস্যের আয়ের বিপরীতে সমন্বয় করা যাইবে না।

7[(৫) কোনো করবর্ষে কোনো খাতের নিরূপিত লোকসান উক্ত বৎসরের অন্য কোনো খাতের বা উৎসের আয়ের সহিত সম্পূর্ণ সমন্বয় করা না গেলে অসমন্বিত লোকসানের জের টানিয়া পরবর্তী ৬ (ছয়) করবর্ষে সমন্বয় করা যাইবে।]

8[(৬) অষ্টম তফসিলের অংশ ১ এর বিধান অনুযায়ী ব্যবসা পুনর্গঠিত হইলে, ব্যবসা বা পেশায় উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হইলে, উত্তরসূরি নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির লোকসানের সমন্বয় বা জের টানিতে পারিবেন না।]

সম্পাদকীয় টীকা / সংশোধনী

  1. “লোকসানের” শব্দটি “ক্ষতির” এর পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬(ক) দ্বারা প্রতিস্থাপিত।
  2. “লোকসান” শব্দটি “ক্ষতি” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬(খ) দ্বারা প্রতিস্থাপিত।
  3. “লোকসান” শব্দটি “ক্ষতি” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬(গ)(অ) দ্বারা প্রতিস্থাপিত।
  4. “লোকসান” শব্দটি “ক্ষতি” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬(গ)(আ) দ্বারা প্রতিস্থাপিত।
  5. “বা পেশা” শব্দগুলি অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬(গ) দ্বারা সন্নিবেশিত।
  6. উক্ত উপ-ধারা (৩) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬ দ্বারা প্রতিস্থাপিত।
  7. উক্ত উপ-ধারা (৫) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬ দ্বারা প্রতিস্থাপিত।
  8. উক্ত উপ-ধারা (৬) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৬ দ্বারা প্রতিস্থাপিত।
Sponsored · বিজ্ঞাপনHouse advertisement slot — promote the printed book, CPA Bangladesh membership & training, or the authors. Kept outside the statutory text.
৳১,২০০মুদ্রিত সংস্করণ — ক্যাশ অন ডেলিভারিহার্ডকপি অর্ডার করুন

এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.