- অবস্থা · Status
- current
- কার্যকর · Effective from
- 2024-07-01
- সংশোধনী · Amended by
- অর্থ আইন, ২০২৬, ধারা ১০৬(ক) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ১০৬(খ) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ৬৭(ক)(আ) (বিলুপ্ত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১০৩(ক) (প্রতিস্থাপিত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১০৩(খ) (প্রতিস্থাপিত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১০৩(গ) (সন্নিবেশিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ৬৭(খ)(অ) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ৬৭(খ)(আ) (বিলুপ্ত) · অর্থ আইন, ২০২৬, ধারা ১০৬ (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ৬৭(গ) (বিলুপ্ত)
- সংস্করণ · Version
- 1
- উৎস · Source
- CPA Bangladesh consolidation v27 (migration)
- যাচাই · Official source
- bdlaws / Gazette
- স্থায়ী আইডি · ID
ita2023-s180
ধারা ১৮০। 1[স্বনির্ধারণী পদ্ধতিতে কর নির্ধারণ]
2[১৮০।(১) কোনো ব্যক্তি কর্তৃক ধারা ১৭০ক-তে দাখিলকৃত রিটার্ন স্বয়ংক্রিয়ভাবে স্বনির্ধারণী পদ্ধতিতে নিষ্পন্ন করিতে চাহিলে, এই ধারার অধীন কর নির্ধারণ সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত রিটার্ন―
(ক) ধারা ১৬৯ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক দাখিল করা হয়; এবং
(খ) ধারা ১৭৩ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক কর পরিশোধ করা হয়।]3
(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে-
(ক) প্রদর্শিত 4[আয়ের কারণে]; বা
(খ) দাবিকৃত কর অব্যাহতি বা 5[ক্রেডিটের কারণে]; বা
(গ) অন্য কোনো কারণে,
এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই 6[বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই], তাহা হইলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন।7 8[বিলুপ্ত]
(৩) উপ-ধারা (২) এর অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না-
(ক) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিন শেষ হইবার পর;
(খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর; বা
(গ) মূল রিটার্নটি ধারা ১৮২ এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর।
(৪) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে, নূতন কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হইবে না, যদি করদাতা-
(ক) এইরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতি প্রাপ্ত নহে এবং প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে;
(খ) প্রারম্ভিক মূলধনের ২০% (বিশ শতাংশ) এর নিম্নে নহে এইরূপ পরিমাণ আয় প্রদর্শন করেন;
(গ) রিটার্ন দাখিল করিবার সময় বা তৎপূর্বে নিয়মিত করহারে পরিগণিত কর ও অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন;
(ঘ) প্রদর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন;
9[(ঙ) ধারা ১৭০ এ উল্লিখিত সময়সীমা অনুযায়ী রিটার্ন দাখিল করেন; এবং
(চ) লিখিতভাবে উল্লেখ করেন যে, দাখিলকৃত রিটার্নটি 10[বিলম্ব] রিটার্ন নহে।]
(৫)11[বিলুপ্ত]
(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-
(ক) “নিয়মিত করহার” অর্থ এইরূপ করহার যাহা অব্যাহতিপ্রাপ্ত নয় বা হ্রাসকৃত নহে;
(খ) “12[বিলম্ব] রিটার্ন” অর্থ এইরূপ রিটার্ন যাহা আয়বর্ষ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে দাখিল হয় নাই।
সম্পাদকীয় টীকা / সংশোধনী
- উপান্তটীকা অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
- এই উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১০৬(খ) দ্বারা প্রতিস্থাপিত।
- উপ-ধারা (১) এর শর্তাংশ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ৬৭(ক)(আ) দ্বারা বিলুপ্ত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
- “আয়ের কারণে” শব্দগুলি “আয়” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ধারা ১০৩(ক) দ্বারা প্রতিস্থাপিত; ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
- “ক্রেডিটের কারণে” শব্দগুলি “ক্রেডিট” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ধারা ১০৩(খ) দ্বারা প্রতিস্থাপিত; ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
- “বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই” শব্দগুলি “পরিশোধিত হয় নাই” শব্দগুলির পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ধারা ১০৩(গ) দ্বারা সন্নিবেশিত; ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
- “।” দাঁড়ি “করিতে পারিবেন” শব্দগুলির প্রান্তঃস্থিত “:” কোলন এর পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ৬৭(খ)(অ) দ্বারা প্রতিস্থাপিত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
- শর্তাংশ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ৬৭(খ)(আ) দ্বারা বিলুপ্ত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
- উক্ত দফা (ঙ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১০৬ দ্বারা প্রতিস্থাপিত।
- “বিলম্ব” শব্দ “বকেয়া” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১০৬ দ্বারা প্রতিস্থাপিত।
- উপ-ধারা (৫) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ৬৭(গ) দ্বারা বিলুপ্ত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
- “বিলম্ব” শব্দ “বকেয়া” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১০৬ দ্বারা প্রতিস্থাপিত।
এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.