ধারা ১৩৮। বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে কর সংগ্রহ

আয়কর আইন, ২০২৩ · act-12-of-2023 · ita2023-s138
অবস্থা · Status
current
কার্যকর · Effective from
2026-07-01
সংশোধনী · Amended by
অর্থ আইন, ২০২৬, ধারা ৮১ (প্রতিস্থাপিত)
সংস্করণ · Version
1
উৎস · Source
CPA Bangladesh consolidation v27 (migration)
যাচাই · Official source
bdlaws / Gazette
স্থায়ী আইডি · ID
ita2023-s138

ধারা ১৩৮। বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে কর সংগ্রহ

১৩৮। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা না হইলে মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যথা:―

1[সারণি

ক্রমিক নং মোটরযানের ধরন অগ্রিম কর (টাকা)
(১) (২) (৩)
১। ৫২ (বায়ান্ন) আসনের অধিক আসন বিশিষ্ট বাস ২৫,০০০ (পঁচিশ হাজার)
২। ৫২ (বায়ান্ন) আসনের অধিক আসন নহে এইরূপ বাস ২০,০০০ (বিশ হাজার)
৩। শীতাতপ নিয়ন্ত্রিত বাস ৫০,০০০ (পঞ্চাশ হাজার)
৪। ডাবল ডেকার বাস (নন এসি) ২৫,০০০ (পঁচিশ হাজার)
৫। শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেকার/স্লিপার বাস ৫০,০০০ (পঞ্চাশ হাজার)
৬। শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার ২৫,০০০ (পঁচিশ হাজার)
৭। শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ মিনিবাস/ কোস্টার ১২,৫০০ (বারো হাজার পাঁচশত)
৮। ৫ (পাঁচ) টনের অধিক কিন্তু ২০ (বিশ) টনের কম পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, ডাম্পট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি বা ট্যাংক লরি ৩০,০০০ (ত্রিশ হাজার)
৯। ২০ টন বা তাহার অধিক পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, ডাম্পট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি বা ট্যাংক লরি ৫০,০০০ (পঞ্চাশ হাজার)
১০। ১.৫ (দেড়) টনের অধিক, তবে ৫ (পাঁচ) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান, লরি বা ট্যাংক লরি ১৫,০০০ (পনেরো হাজার)
১১। ১.৫ (দেড়) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি ৭,৫০০ (সাত হাজার পাঁচশত)
১২। পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ট্রাক্টর, ম্যাক্সি বা অটো রিক্সা ৭,৫০০ (সাত হাজার পাঁচশত)
১৩। ক্রেন, এক্সকাভেটর, ড্রেজার, রোলার, কংক্রিট মিক্সচার সহ সকল হেভি মোটর ভেহিকেল বা স্পেশাল পারপাস ভেহিকেল ৫০,০০০ (পঞ্চাশ হাজার)
১৪। শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব ১৫,০০০ (পনেরো হাজার)
১৫। শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ ট্যাক্সিক্যাব ৭,৫০০ (সাত হাজার পাঁচশত)

(২) যেক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা বৎসরগুলোর ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।

(৩) যেক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি উপ-ধারা (২) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হইবে, যেখানে―

ক = পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ, এবং

খ = পরিশোধের বৎসরে উপ-ধারা (১) অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ।

(৪) উপ-ধারা (১) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:―

(ক) সরকার;

(খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম;

(গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ;

(ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ;

(ঙ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ; বা

(চ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।]

সম্পাদকীয় টীকা / সংশোধনী

  1. উক্ত বিধান অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৮১ দ্বারা প্রতিস্থাপিত।
সংশ্লিষ্ট ধারা · Cross-references: ধারা ১৬৬। রিটার্ন দাখিল
Sponsored · বিজ্ঞাপনHouse advertisement slot — promote the printed book, CPA Bangladesh membership & training, or the authors. Kept outside the statutory text.
৳১,২০০মুদ্রিত সংস্করণ — ক্যাশ অন ডেলিভারিহার্ডকপি অর্ডার করুন

এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.