ধারা ৬৬। অন্যান্য উৎস হইতে আয়

আয়কর আইন, ২০২৩ · act-12-of-2023 · ita2023-s66
অবস্থা · Status
current
কার্যকর · Effective from
2024-07-01
সংশোধনী · Amended by
অর্থ আইন, ২০২৬, ধারা ৫৩(ক) (সন্নিবেশিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ২৮(ক) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ২৮(খ) (সংযোজিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৫৩ (প্রতিস্থাপিত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ৫৩(খ) (সংযোজিত)
সংস্করণ · Version
1
উৎস · Source
CPA Bangladesh consolidation v27 (migration)
যাচাই · Official source
bdlaws / Gazette
স্থায়ী আইডি · ID
ita2023-s66

ধারা ৬৬। অন্যান্য উৎস হইতে আয়

৬৬।কোনো করদাতার নিম্নবর্ণিত আয়সমূহ অন্যান্য উৎস হইতে আয় খাতের অধীন শ্রেণিভুক্ত ও পরিগণিত হইবে, যথা:-

(ক) রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি এবং স্পর্শাতীত সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদানের মাধ্যমে অর্জিত আয়:

[তবে শর্ত থাকে যে, এই দফায় উল্লিখিত আয় যদি করদাতার পরিচালিত ব্যবসার অংশ হিসাবে নিয়মিতভাবে অর্জিত হয়, তাহা হইলে উক্ত আয় ‘ব্যবসা বা পেশা হইতে আয়’ হিসাবে পরিগণিত হইবে;]

(খ) সরকার প্রদত্ত নগদ ভর্তুকি;

[(গ) খনিজ মজুদ ও হাইড্রোকার্বন (mineral deposits and hydrocarbons) এবং সুনাম (goodwill) ব্যতীত অন্য কোনো পরিসম্পদ, যাহা প্রাকৃতিক বা কোনো ব্যক্তির স্বীয় সৃষ্ট, হস্তান্তর হইতে অর্জিত আয়;

[(ঘ) যেকোনো দান, অনুদান বা উপহার, উহা যে নামেই অভিহিত হউক না কেন;

[(ঙ) জয়েন্ট ভেঞ্চার কর্তৃক অংশীদারগণের মধ্যে কর পরবর্তী মুনাফার বন্টনকৃত অর্থের পরিমাণ;]

[(চ) ধারা ৩০ এর দফা (ক) হইতে দফা (চ) এ বর্ণিত কোনো খাতের অধীন শ্রেণিভুক্ত হয় নাই এইরূপ কোনো উৎস হইতে আয়।]]]

সম্পাদকীয় টীকা / সংশোধনী

  1. এই শর্তাংশ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৩(ক) দ্বারা সন্নিবেশিত।
  2. দফা (গ) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৮(ক) দ্বারা প্রতিস্থাপিত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  3. দফা (ঘ) ও (ঙ) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৮(খ) দ্বারা সংযোজিত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  4. উক্ত দফা (ঙ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৫৩ দ্বারা প্রতিস্থাপিত।
  5. দফা (চ) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ধারা ৫৩(খ) দ্বারা সংযোজিত; ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
সংশ্লিষ্ট ধারা · Cross-references: ধারা ৩০। আয়ের খাতসমূহ
Sponsored · বিজ্ঞাপনHouse advertisement slot — promote the printed book, CPA Bangladesh membership & training, or the authors. Kept outside the statutory text.
৳১,২০০মুদ্রিত সংস্করণ — ক্যাশ অন ডেলিভারিহার্ডকপি অর্ডার করুন

এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.