- অবস্থা · Status
- substituted
- কার্যকর · Effective from
- 2026-07-01
- সংশোধনী · Amended by
- অর্থ আইন, ২০২৬, ধারা ২৪ (প্রতিস্থাপিত)
- সংস্করণ · Version
- 1
- উৎস · Source
- CPA Bangladesh consolidation v27 (migration)
- যাচাই · Official source
- bdlaws / Gazette
- স্থায়ী আইডি · ID
ita2023-s4
ধারা ৪। আয়কর কর্তৃপক্ষ
1[৪। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত প্রতিষ্ঠান ও পদসমূহ আয়কর কর্তৃপক্ষ হইবে, যথা:―
(ক) জাতীয় রাজস্ব বোর্ড;
(খ) মুখ্য কর কমিশনার;
(গ) মহাপরিচালক (প্রশিক্ষণ);
(ঘ) মহাপরিচালক (পরিদর্শন);
(ঙ) কর কমিশনার (আপিল);
(চ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(ছ) কর কমিশনার;
(জ) অতিরিক্ত কর কমিশনার যিনি, অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), পরিচালক (প্রশিক্ষণ), অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার;
(ঝ) ট্যাক্স রিকোভারি অফিসার;
(ঞ) যুগ্মকর কমিশনার যিনি, যুগ্মকর কমিশনার (আপিল), যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ), যুগ্মপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), যুগ্ম মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী যুগ্মকর কমিশনার;
(ট) উপকর কমিশনার, উপ মহাপরিচালক (পরিদর্শন), উপপরিচালক (প্রশিক্ষণ) বা উপপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(ঠ) সহকারী কর কমিশনার, সহকারী মহাপরিচালক (পরিদর্শন), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বা সহকারী পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(ড) অতিরিক্ত সহকারী কর কমিশনার; এবং
(ঢ) কর পরিদর্শক।
(২) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার বা পরিদর্শী যুগ্মকর কমিশনার তাহার অধিক্ষেত্রের জন্য ট্যাক্স রিকোভারি অফিসার হিসাবে সকল কার্য সম্পাদন করিবেন।]
সম্পাদকীয় টীকা / সংশোধনী
- সম্পূর্ণ ধারা ৪ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ২৪ দ্বারা প্রতিস্থাপিত।
এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.